এবার পুলিশের চাকরির আবেদনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুযোগ - The News Lion

এবার পুলিশের চাকরির আবেদনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুযোগ

  


দি নিউজ লায়ন;   এবার পুলিশের চাকরির আবেদনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুযোগ। শনিবার এই ঘোষণা করে ওড়িশা পুলিশ। ইন্সপেক্টরের ৪৭৭  শূন্যপদে ও কনস্টেবলের ২৪৪টি শূন্যপদে নিয়োগে এই আবেদন চাওয়া হয়েছে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য় গ্র্যাজুয়েট হলেই হবে। যদিও কনস্টেবল পদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। কম্পিউটার-বেসড্ পরীক্ষার পাশাপাশি শারীরিক ও দক্ষতামূলক পরীক্ষাতেও বসতে হবে প্রার্থীদের।


 পুলিশের ডিজি সংবাদমাধ্যমকে জানান, 'সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের শূন্যপদে এই প্রথমবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।' যদিও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন না। পুলিশের মূলত টেকনিকাল বিভাগে কনস্টেবলের নিয়োগ হবে। ওড়িশা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.